বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায় এক বছর পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা দিলেন আজহারী, রাজশাহী দিয়ে শুরু আওয়ামী লীগ আমলে গুম-খুনের অভিযোগ, তথ্য নিতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ ওমানের জাতীয় দিবসে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: শামসুন্নাহারের মৃত্যু, দগ্ধ পাঁচজনের চারজনই মারা গেলেন ঘরের মঞ্চে মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো ইউক্রেনে যুদ্ধ থামলেও রুশ গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনায় অটল ইইউ ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্য চান জাতিসংঘ মহাসচিব থানায় হামলা-ভাঙচুরের পর ফেসবুক লাইভে উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার গাজা যুদ্ধের পর ইসরাইলি বাহিনীতে বাড়ছে আত্মহত্যা, এ বছর ২৩ জন দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে দুই দফায় ভূমিকম্প অনুভূত জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু আজ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ও কার্গো জাহাজে ইউক্রেনের হামলার দাবি চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার গোপালগঞ্জে পাঁচ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ

ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০২:১৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০২:১৭:২২ অপরাহ্ন
ইরানের হাতে নিহত হলে তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ট্রাম্পের

ইরানের হামলায় নিজের মৃত্যু হলে তেহরানের ওপর নজিরবিহীন সামরিক হামলা চালানোর আগাম নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।
 

ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ট্রাম্পকে হত্যার নতুন ইরানি পরিকল্পনার খবর আসার পরপরই এই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। অবশ্য এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান বহু বছর ধরেই তাঁকে হত্যার চেষ্টা করছে এবং তিনি দীর্ঘ সময় ধরে তাদের মূল লক্ষ্যবস্তু হয়ে আছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় তাঁকে হত্যার আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনাও উল্লেখ করেন ট্রাম্প। সাক্ষাৎকারের শেষ দিকে তিনি মন্তব্য করেন, ‘আমি আশা করি, (এমন কিছু ঘটলে) আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’
 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার নতুন একটি সম্ভাব্য ছক তৈরি করেছে—এমন সুনির্দিষ্ট তথ্য রয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
 

প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল, তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যটিকে বেশ নতুন ও গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে এই চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য দুই দেশের উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায়

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টায়