রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ছুঁল ৬৯১, নিখোঁজ আড়াই হাজার দেশজুড়ে বৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা ভালো আইনজীবী হতে আইনে গভীর জ্ঞান জরুরি: চিফ প্রসিকিউটর মালয়েশিয়া প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করল হাইকমিশন গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে অটোরিকশা চলাচলে আলাদা নীতিমালা হচ্ছে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার দাম কত? মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ওপর ভারত নজর রাখছে: জয়সওয়াল রাতের আঁধারে গাছ উপড়ে ফেলায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার, দিলেন ৪৮ ঘণ্টার আলটিমেটাম কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, যুবকের কারাদণ্ড বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: এ্যানি কিশোর আসক্তির মামলা: ১৬৭০ কোটি ডলারে সমঝোতায় মেটা নেপালে বন্যা: প্রাণহানি ছাড়াল ৫০০, মর্গে ঠাঁই না থাকায় লাশ সরকারি ভবনে নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে বর আসার আগেই হাজির প্রশাসন, বন্ধ হলো বাল্যবিবাহ নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার চাইল রেডক্রস দুটি উন্নয়ন প্রকল্পে জার্মানির ১৭২ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ

মেসি নন, অন্য যে কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৮:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৮:১৫:০০ অপরাহ্ন
মেসি নন, অন্য যে কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে জানিয়েছেন, তিনি চান ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। তবে মজার বিষয় হলো, তাঁর এই সমর্থনের পেছনে মূল কারণ আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি নন!
 

সম্প্রতি ইসরায়েলি কৌতুক অভিনেতা বেন বেন বারুখের উপস্থাপনায় ‘দ্য মোজো পডকাস্ট’–এ অংশ নিয়ে নেতানিয়াহু জানান, আর্জেন্টিনাকে সমর্থন করার মূল কারণ দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
 

পডকাস্টে আলোচনার একপর্যায়ে উপস্থাপক নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেন, বিশ্বকাপে তিনি কেন আর্জেন্টিনাকে সমর্থন করছেন। এ সময় নেতানিয়াহু নিজেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনার দিকে নজর রাখি। জানেন কেন?’
 

উপস্থাপক তখন কৌতূহলী হয়ে জবাব দেন, ‘মেসির জন্য?’ তখনই নেতানিয়াহু বলেন, ‘না। মেসির আগে মিলে। তিনি একজন সুপারস্টার।’
 

এরপর তিনি ব্যাখ্যা করেন, কেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে তিনি এতটা পছন্দ করেন। নেতানিয়াহুর ভাষায়, ‘তিনি (মিলে) একজন তারকা, সত্যিকারের সুপারস্টার। তিনি মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করেছেন।’
 

এ ছাড়া ইসরায়েলের সঙ্গে হাভিয়ের মিলের সম্পর্কেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক

রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল: মামুনুল হক