বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার, আরও টাকা নিতে এসে আটক যেসব শর্ত মানলে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা সিরাজগঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের ‘আত্মহত্যা’ সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্টের দোসররা নানা অপতৎপরতা চালাচ্ছে: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

নেত্রকোণায় ওলামা লীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৫১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৫১:৩৭ অপরাহ্ন
নেত্রকোণায় ওলামা লীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

নেত্রকোণার মোহনগঞ্জে এক মাদরাসা শিক্ষিকাকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগ উঠেছে এক ওলামা লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. সোলায়মান হোসেন (৩৫) নেত্রকোণা জেলা ওলামা লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
 

ভুক্তভোগী ওই নারী ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্থানীয় একটি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার শিক্ষিকা। অভিযুক্ত সোলায়মান হোসেনও একসময় একই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি আটপাড়া উপজেলার রামসিদ্ধ গ্রামে। এ ঘটনায় গত ২২ জুন ভুক্তভোগী শিক্ষিকা নেত্রকোণা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপপরিচালক মো. শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

লিখিত অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর আগে মোহনগঞ্জে ওই মাদরাসায় একসঙ্গে কর্মরত ছিলেন ভুক্তভোগী শিক্ষিকা ও অভিযুক্ত সোলায়মান। তখন থেকেই সোলায়মান তাঁকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন, অশালীন মন্তব্য করতেন এবং মানসিকভাবে হয়রানি করতেন। বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হলে একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখে। পরে তিনি সেখান থেকে সরে যান এবং আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় বদলি হন।
 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বদলির পরও ভুক্তভোগী ও তাঁর পরিবারের প্রতি বিদ্বেষমূলক আচরণ অব্যাহত রাখেন সোলায়মান। তিনি ওই শিক্ষিকার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এর আগেও জেলা ইসলামিক ফাউন্ডেশনে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেগুলো ধামাচাপা দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। সর্বশেষ গত ২১ জুন জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে বের হওয়ার সময় সোলায়মান ওই শিক্ষিকার পথরোধ করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং তাঁর সঙ্গে ধস্তাধস্তির চেষ্টা করেন।
 

এসব অভিযোগের বিষয়ে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলম বলেন, ‘আমি অভিযোগটি পেয়েছি। তবে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। এ কারণে তদন্ত কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। সুস্থ হয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
 

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন জেলা ওলামা লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোলায়মান হোসেন। তাঁর দাবি, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই শিক্ষিকার একটি একাডেমিক সনদ জাল। আমি এ বিষয়ে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের কাছে অভিযোগ দিয়েছিলাম। মূলত সে কারণেই আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দাঁড় করানো হয়েছে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান

বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ, দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও অর্থ প্রদান