বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় নির্বাচনে ১২ ফেব্রুয়ারির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি নতুন নকশা ও বেশি স্টোরেজ নিয়ে আসছে গুগলের পিক্সেল ১১ ফোন দুর্গম পাহাড়ে ও সাগরে প্রথমবারের মতো চালু হচ্ছে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা শুভেন্দুর হুঁশিয়ারির পরই অ্যাকশন! বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত কোয়ার্টার ফাইনালের আগে বিপাকে নরওয়ে, দলে ছড়িয়েছে ফ্লু সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু মুফতি মেঙ্কের হাত ধরে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুতা চুরি নিয়ে সংঘর্ষ: জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, সাংবাদিকসহ আহত ১৩ অবসর নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, সময় চাইলেন রোনালদো এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য কালো অধ্যায়: ইশরাক আর্জেন্টিনা-মিশর ম্যাচে কাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার? কোমে লাখো মানুষের অংশগ্রহণে খামেনির জানাজা সম্পন্ন চোখের আলো ফেরাতে বিনা মূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ ডিসেম্বরে পরীক্ষা শেষেই শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী শেষ ষোলো থেকে বিদায়: বিশ্বকাপ হেরে কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল? অষ্টম শ্রেণির মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা ক্লিনিকে ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইকে ফের নিয়োগ কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

নতুন নকশা ও বেশি স্টোরেজ নিয়ে আসছে গুগলের পিক্সেল ১১ ফোন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪৯:১৭ অপরাহ্ন
নতুন নকশা ও বেশি স্টোরেজ নিয়ে আসছে গুগলের পিক্সেল ১১ ফোন

নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের অফিশিয়াল দিনক্ষণ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির বার্ষিক মেগা আয়োজন ‘মেড বাই গুগল’। প্রযুক্তিবিশ্বের ধারণা, এই মঞ্চেই গুগলের নতুন ফ্ল্যাগশিপ ‘পিক্সেল ১১’ (Pixel 11) সিরিজের স্মার্টফোন উন্মোচন করা হবে।
 

প্রযুক্তিবিষয়ক বৈশ্বিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল ইতোমধ্যে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। তবে নতুন ডিভাইসগুলোতে ঠিক কী কী চমক থাকছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
 

বিভিন্ন লিক ও প্রযুক্তি ফোরামের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এবার পিক্সেল ১১ সিরিজের ডিজাইনে বেশ কিছু বড় পরিবর্তন আসতে পারে। এই সিরিজে নতুন একটি আকর্ষণীয় সোনালি (গোল্ডেন) রঙের সংস্করণ থাকার জোর সম্ভাবনা রয়েছে।
 

খবরে বলা হয়েছে, সাধারণ পিক্সেল ১১ মডেলে পর্দার চারপাশের কালো অংশ (বেজেল) আগের চেয়ে আরও সরু হতে পারে। সেই সঙ্গে পেছনের ক্যামেরার মডিউলের বিন্যাসেও পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে, ‘পিক্সেল ১১ প্রো’ মডেলটি আগের মডেলের তুলনায় কিছুটা পাতলা হতে পারে। এ ছাড়া গুগলের ভাঁজ করা ফোন ‘পিক্সেল ১১ প্রো ফোল্ড’ মডেলে নতুন ক্যামেরা বিন্যাস এবং ওজনে বেশ হালকা নকশা দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
 

তবে সম্ভাব্য একটি পরিবর্তন ক্রেতাদের পকেটে কিছুটা বাড়তি চাপ ফেলতে পারে। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনের দাবি, নতুন পিক্সেল ফোনে এবার ১২৮ গিগাবাইট (GB) ধারণক্ষমতার বেস সংস্করণটি বাদ দেওয়া হতে পারে। অর্থাৎ, ফোনটির যাত্রা শুরুই হবে ২৫৬ গিগাবাইট সংস্করণ দিয়ে। স্টোরেজ বাড়ার কারণে স্বাভাবিকভাবেই ফোনগুলোর প্রারম্ভিক দাম কিছুটা বাড়তে পারে।
 

উল্লেখ্য, গত বছর ২০ আগস্ট একই আয়োজনে ‘পিক্সেল ১০’ সিরিজ উন্মোচন করেছিল গুগল। সে সময় স্মার্টফোনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) নতুন সুবিধা, নতুন স্মার্টঘড়ি এবং স্বল্পমূল্যের তারবিহীন ইয়ারবাডস ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। এবারও পিক্সেল ১১ সিরিজের পাশাপাশি গুগলের নতুন প্রযুক্তির চমক দেখার অপেক্ষায় আছেন প্রযুক্তিপ্রেমীরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন নকশা ও বেশি স্টোরেজ নিয়ে আসছে গুগলের পিক্সেল ১১ ফোন

নতুন নকশা ও বেশি স্টোরেজ নিয়ে আসছে গুগলের পিক্সেল ১১ ফোন