বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি, বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক আবরারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই টঙ্গীবাড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিপ্রবিতে মানববন্ধন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা
বারুইপুরে মুসলিম শিশু হত্যা

শুভেন্দুর হুঁশিয়ারির পরই অ্যাকশন! বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:৪৫:২০ অপরাহ্ন
শুভেন্দুর হুঁশিয়ারির পরই অ্যাকশন! বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস মণ্ডল এক পুলিশ কর্মকর্তার সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতেই প্রাণ হারান তিনি। আজ বুধবার (৮ জুলাই) সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
 

বারুইপুর জেলা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনার তদন্ত ও দৃশ্য পুনর্নির্মাণের (ক্রাইম সিন রিক্রিয়েশন) জন্য পুলিশি হেফাজতে থাকা প্রভাস মণ্ডলকে বারুইপুরের সূর্যপুর এলাকার ঘটনাস্থলে নেওয়া হয়। সেখানে গাড়ি থেকে নামানোর পরপরই তিনি আচমকা এক পুলিশ কর্মকর্তার রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালান এবং পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে তাঁকে সতর্ক করে। কিন্তু তিনি না থামায় পুলিশ বাধ্য হয়ে পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
 

নারী সুরক্ষা নিশ্চিতে উত্তরপ্রদেশের আদলে এই ‘এনকাউন্টারের’ ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের আগে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘রেকর্ড করে রাখুন বিরোধী দলনেতার কথা, বিজেপি ক্ষমতায় এলে এই ধর্ষকদের কোর্টে পাঠাব না; সকালে জমা নেব, বিকেলে খরচ করব। যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্বশর্মার দেখানো পথে সরকার চলবে।’ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই ঠিক তেমনই ‘অ্যাকশন’ দেখল পশ্চিমবঙ্গ। পুলিশ জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম অনুযায়ী গোটা ঘটনাটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

তদন্তকারী কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ দেখে সবার প্রথমে গ্রেপ্তার হওয়া প্রভাস পুলিশকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এমনকি ঘটনার দিন পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধারে তিনি নিজেও সহযোগিতা করেন। জেরায় তিনি দাবি করেছিলেন, মাত্র ১০ হাজার টাকার লোভে ওই কিশোরীকে তুলে এনেছিলেন তিনি। যৌন নির্যাতনের পর কিশোরীকে বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও জানা গেছে, সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে পানিতে ফেলার কারণে ডুবেই তার মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে এই মামলার চতুর্থ অভিযুক্ত কবীর মোল্লাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
 

গত রোববার সকালে বারুইপুরের সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়। এরপরই দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক ব্যক্তির মৃত্যুও ঘটে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং সহিংসতার অভিযোগে এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও চিহ্নিত করার কাজ চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই

ফ্যামিলি কার্ডের কথা বলে ছবি তোলার ছলে নারীর সোনার দুল ছিনতাই