মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, টানা ৫ দিনের ছুটি আলোর মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের স্বীকৃতি, চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে শিক্ষক হলেন মিশন আজ নুডলস দিবস ভাইরাল ‘ভ্রমণ ম্যাপ’: নিজের ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে এবার অবিবাহিতদের জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার ব্রাজিলে ফের ডানপন্থীদের উত্থান, প্রথম দফার ভোটে জয়ী ফ্লাভিও বলসোনারো চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ শুরু হচ্ছে নোবেলজয়ীদের নাম ঘোষণা নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে ইইউর নতুন বিধিমালা চূড়ান্ত চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

জাবিপ্রবিতে ছাত্রশক্তির নতুন কমিটি, আহ্বায়ক লিটন, সদস্যসচিব মামুন, মুখ্য সংগঠক মনির

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:৩০:১২ অপরাহ্ন
জাবিপ্রবিতে ছাত্রশক্তির নতুন কমিটি, আহ্বায়ক লিটন, সদস্যসচিব মামুন, মুখ্য সংগঠক মনির
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নব-গঠিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনির আহমেদ।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার (৬ জুলাই) এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিপ্রবিতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি সামনের সারিতে ছিলেন বলে জানা গেছে। সদস্যসচিব মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুখ্য সংগঠকের মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আংশিক এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান। তারিফুল ইসলাম শরীফও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার। এ ছাড়া যুগ্ম সদস্যসচিব (দপ্তর) পদে সজীব ইসলাম ও যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) পদে লিমন ভূঁইয়াকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ নুডলস দিবস

আজ নুডলস দিবস