মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু মুফতি মেঙ্কের হাত ধরে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুতা চুরি নিয়ে সংঘর্ষ: জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, সাংবাদিকসহ আহত ১৩ অবসর নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, সময় চাইলেন রোনালদো এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য কালো অধ্যায়: ইশরাক আর্জেন্টিনা-মিশর ম্যাচে কাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার? কোমে লাখো মানুষের অংশগ্রহণে খামেনির জানাজা সম্পন্ন চোখের আলো ফেরাতে বিনা মূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ ডিসেম্বরে পরীক্ষা শেষেই শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী শেষ ষোলো থেকে বিদায়: বিশ্বকাপ হেরে কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল? অষ্টম শ্রেণির মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা ক্লিনিকে ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে মোহসেনি এজেইকে ফের নিয়োগ কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হালান্ড-জাদুতে ব্রাজিলের হেক্সা-স্বপ্ন চূর্ণ, শেষ ষোলো থেকেই বিদায় সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

মুফতি মেঙ্কের হাত ধরে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১২:৪৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:৪৪:২৬ অপরাহ্ন
মুফতি মেঙ্কের হাত ধরে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গির ইসলাম ধর্ম গ্রহণের খবরটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২৬ বছর বয়সী এই ফুটবলার কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই, স্রেফ কৌতুহল থেকে মসজিদে গিয়ে শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হয়েছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই এই আধ্যাত্মিক পরিবর্তনের গল্প অকপটে স্বীকার করেছেন।
 

ইয়ঙ্গি জানান, ঘটনার দিন মুসলমানদের নামাজ পড়ার নিয়ম এবং মসজিদের ভেতরের শান্ত পরিবেশ কেমন হয়, তা সশরীরে দেখার জন্য অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের একটি স্থানীয় মসজিদে প্রবেশ করেছিলেন তিনি। কাকতালীয়ভাবে সেই একই সময়ে মসজিদে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ও জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক।
 

মসজিদে একজন তরুণ ফুটবলারকে দেখে মুফতি মেঙ্ক নিজেই তাঁর দিকে এগিয়ে যান এবং পরম স্নেহে কুশল বিনিময় করেন। আলোচনার একপর্যায়ে মুফতি মেঙ্ক তরুণ এই অজি তারকাকে জিজ্ঞেস করেন, তিনি মনে-প্রাণে শাহাদাত পাঠ করতে চান কি না।
 

মুফতি মেঙ্কের এমন আন্তরিক প্রশ্নে টেটে ইয়ঙ্গি আর দ্বিধা করেননি। ইসলামের সরলতার প্রতি আকৃষ্ট হয়ে তিনি সানন্দে রাজি হন এবং তৎক্ষণাৎ মুফতি মেঙ্কের হাত ধরে কালিমাহ শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
 

নিজের জীবনের সবচেয়ে বড় এই সিদ্ধান্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, তিনি কেবল কৌতূহল মেটাতে এবং ইসলামের পরিবেশ দেখতে মসজিদে পা রেখেছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেখান থেকে তিনি একজন মুসলিম হয়ে বের হয়েছেন, যা তাঁর জীবনের সেরা মুহূর্ত। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তাঁর এই বদলে যাওয়ার গল্পটি প্রশংসায় ভাসছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু

সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু