পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন তাঁরা। ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই সাক্ষাতের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই মূলত এই সৌজন্য সাক্ষাৎ করতে আসেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ডেস্ক রিপোর্ট