শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

চোখের আলো ফেরাতে বিনা মূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:১৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১১:১৬:১৮ পূর্বাহ্ন
চোখের আলো ফেরাতে বিনা মূল্যে ১০ লাখ মানুষের ছানি অপারেশনের উদ্যোগ

ছানিজনিত কারণে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে ভোগা দেশের প্রায় ১০ লাখ মানুষের চোখের আলো ফেরাতে অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে সরকার। দরিদ্র ও অসচ্ছল রোগীদের এই অস্ত্রোপচার করা হবে সম্পূর্ণ বিনা মূল্যে।
 

গতকাল সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অন্ধত্ব প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএপিবির (IAPB) প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১০ লাখ মানুষ কেবল ছানি অস্ত্রোপচারের অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী কিংবা অন্ধত্বের শিকার হয়ে আছেন। এই বিশাল জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনাই সরকারের অন্যতম অগ্রাধিকার।’
 

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে দরিদ্র ও অসচ্ছল মানুষদের বিনা মূল্যে এবং অন্যদের জন্য স্বল্প মূল্যে এই ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অস্ত্রোপচারের পর রোগীদের প্রয়োজনীয় লেন্সও দেওয়া হবে বিনা মূল্যে।
 

বৈঠক শেষে আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিতব্য একটি বৈশ্বিক সম্মেলনের কথাও জানান ড. এম এ মুহিত। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলনে বাংলাদেশ সহ-আয়োজক হিসেবে থাকবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।
 

সাক্ষাৎকালে আইএপিবির প্রধান নির্বাহী পিটার হল্যান্ড বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের নেওয়া এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ খাতে সংস্থাটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বিদ্যালয়ের গাছ কেটে ও জায়গা দখলের পর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে