রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

ডিসেম্বরে পরীক্ষা শেষেই শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৭:০২ অপরাহ্ন
ডিসেম্বরে পরীক্ষা শেষেই শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই পাঠ্যপুস্তক সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

আজ সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় অংশ নেন।
 

শিক্ষামন্ত্রী জানান, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে যেন যথাসময়ে নতুন বই তুলে দেওয়া যায়, মূলত সে বিষয়েই আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
 

ছাপাখানার বিভিন্ন চ্যালেঞ্জ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত আছে। বর্তমানে দরপত্র বা টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগামী আগস্ট মাসের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।
 

কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে।
 

এছাড়া ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগকে একটি ‘চ্যালেঞ্জিং’ বিষয় হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকেই এ বিষয়ে শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি

চাঁদে পারমাণবিক চুল্লি বসানোর প্রতিযোগিতায় তিন পরাশক্তি