বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো সাভারের বিতর্কিত সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ৪ দফা প্রস্তাব

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০১:৩০:৩৭ অপরাহ্ন
দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ৪ দফা প্রস্তাব

ফিরোজ সরকার দিনাজপুর:  শ্রমিকের ভাগ্য পরিবর্তন বা অধিকার নিশ্চিত করা কোনো সরকারের দয়ার দান নয়, এটি তাঁদের আইনি ও মানবিক অধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। ট্রেড ইউনিয়নগুলোকে রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে মুক্ত করে সম্পূর্ণ শ্রমিককেন্দ্রিক করারও আহ্বান জানান তিনি।
 

শনিবার  (৪ জুলাই) বিকেলে দিনাজপুরের শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
 

সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের গত ৫৪-৫৫ বছরের ইতিহাসে রাজপথের প্রতিটি আন্দোলনে এবং অর্থনীতি সচল রাখতে শ্রমিক শ্রেণি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার মূল চেতনা সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা আজও তাঁদের জীবনে পুরোপুরি প্রতিফলিত হয়নি।
 

শ্রমিকদের অধিকার আদায়ে দীর্ঘস্থায়ী বৈষম্য ভাঙতে ট্রেড ইউনিয়নগুলোতে চারটি কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দেন তিনি। এগুলো হলো:

রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে মুক্তি: ট্রেড ইউনিয়নগুলোকে রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে ব্যবহৃত না হয়ে দলমতের ঊর্ধ্বে উঠে শুধু শ্রমিকের স্বার্থে কাজ করতে হবে।
 

সব খাতের সমন্বয়: তৈরি পোশাকশিল্পের বাইরে থাকা বিশাল অপ্রাতিষ্ঠানিক খাতের (দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক) অধিকারবঞ্চিত জনগোষ্ঠীকে ট্রেড ইউনিয়নের আওতায় এনে ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি: বাজারে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্বয়ংক্রিয় মজুরি কাঠামো তৈরি করতে হবে, যা নিজে থেকেই সমন্বিত হবে।
 

শ্রম আইনের কঠোর বাস্তবায়ন: কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং মাতৃত্বকালীন ছুটির মতো মৌলিক অধিকার আদায়ে আইনি লড়াই ও মাঠপর্যায়ের আন্দোলনকে এক সুতোয় গাঁথতে হবে।
 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসেম বাদল এবং জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।
 

সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন। উপস্থিত নেতারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা

এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা