রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, ইরানে সরকারি ছুটি চাঁদপুরের বাজারে এক ইলিশের দাম ২৩ হাজার টাকা! গণঅধিকার পরিষদের নতুন মুখপাত্র হলেন আবু হানিফ সচিবালয় থেকে সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ: শাওন ও মাহিদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ মিয়ামিতে কষ্টার্জিত জয়ের পর প্রতিপক্ষের আবদার মেটালেন হাসিমুখের মেসি ই-কমার্স খাতে চমক, মাত্র ১০ টাকায় দেশজুড়ে পার্সেল পাঠাবে ডাক বিভাগ তুরস্ক সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পীকারের অংশগ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন মেসির এক গোল আর বিশ্বকাপের ৩টি নতুন রেকর্ড খামেনির জানাজায় বাংলাদেশসহ ১০০ দেশের প্রতিনিধি খামেনিকে শেষ বিদায়: তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের ঢল জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী অভিভাবকদের ভোগান্তি কমাতে এইচএসসি কেন্দ্রে বসার ব্যবস্থা করার নির্দেশ কাঁধে ফগার মেশিন তুলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সেলিম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নারীদের জন্য চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর ৪ জনেরই মৃত্যু

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১২:৪২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১২:৪২:২৫ অপরাহ্ন
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমার দেশ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
 

ডাকটিকিট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।
 

উল্লেখ্য, দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ নিয়মিতভাবে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ৪ দফা প্রস্তাব

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ৪ দফা প্রস্তাব