বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো সাভারের বিতর্কিত সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, ইরানে সরকারি ছুটি

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন
তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, ইরানে সরকারি ছুটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার তৃতীয় দিন রোববার (৫ জুলাই) সকালে তেহরানে এ জানাজা অনুষ্ঠিত হয়।
 

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আমার দেশ অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ও জানাজার আনুষ্ঠানিকতার প্রধান হাসান হাসানজাদেহ বিষয়টি নিশ্চিত করেছেন। খামেনির জানাজা উপলক্ষে রোববার পুরো ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
 

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সি খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। তবে একই হামলায় আহত হওয়া মোজতবাকে দায়িত্ব পাওয়ার পর থেকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি নিরাপত্তার কারণে ও ইসরাইলের হুমকির মুখে তিনি বাবার জানাজায়ও উপস্থিত থাকেননি।
 

খামেনির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটিই ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষ কালো পোশাক পরে এবং প্রতিশোধের প্রতীক হিসেবে রক্তলাল পতাকা হাতে ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন।
 

রোববার সন্ধ্যায় খামেনির মরদেহ গ্র্যান্ড মোসাল্লা থেকে স্থানান্তর করা হবে এবং সোমবার রাজধানী তেহরানে শোকমিছিল অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার পবিত্র কোম নগরী এবং বুধবার প্রতিবেশী দেশ ইরাকে কফিন নেওয়া হবে। সব শেষে আগামী বৃহস্পতিবার খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে সমাহিত করা হবে।
 

এর আগে গত মার্চ মাসে খামেনিকে দাফন করার পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তির আলোচনার পথ ধরে এই বিশাল শোকানুষ্ঠানের আয়োজন করেছে ইরান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের