বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দশকের বেশি সময় পর আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরের বাজারে এক ইলিশের দাম ২৩ হাজার টাকা!

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪২:২০ পূর্বাহ্ন
চাঁদপুরের বাজারে এক ইলিশের দাম ২৩ হাজার টাকা!

চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ রেকর্ড ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতেই এত চড়া দামে ইলিশ বিক্রির খবরে বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 

জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সুজন নামের এক জেলের জালে বিশালাকৃতির এই ইলিশটি ধরা পড়ে। বেশি লাভের আশায় শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি মাছটি চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি বাজারে নিয়ে আসেন। সেখানে বিশাল এই মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ঢাকার অনিক নামের এক ব্যবসায়ী নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন।
 

বড়স্টেশন বাজারের শান্তি আড়তের মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম (প্রায় তিন কেজি)। নিলামে প্রতি মণ ইলিশের দাম ওঠে ৩ লাখ ৫ হাজার টাকা। সেই হিসাবে মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৭ হাজার ৬২৫ টাকা। বাজারে বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা থাকায় প্রত্যাশার চেয়েও ভালো দাম পাওয়া গেছে।
 

আড়তদার ও ব্যবসায়ীদের মতে, ইলিশের মূল মৌসুম এখনো পুরোদমে শুরু না হলেও দক্ষিণাঞ্চলের নদ-নদীতে কিছু ইলিশ ধরা পড়তে শুরু করেছে। বাজারে বর্তমানে বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকায় এর দাম এত চড়া। তবে বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে ইলিশের ঝাঁক বেশি আসবে এবং বাজারে সরবরাহ বাড়লে দামও স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪