রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চাঁদপুরের বাজারে এক ইলিশের দাম ২৩ হাজার টাকা!

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪২:২০ পূর্বাহ্ন
চাঁদপুরের বাজারে এক ইলিশের দাম ২৩ হাজার টাকা!

চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ রেকর্ড ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতেই এত চড়া দামে ইলিশ বিক্রির খবরে বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 

জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সুজন নামের এক জেলের জালে বিশালাকৃতির এই ইলিশটি ধরা পড়ে। বেশি লাভের আশায় শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি মাছটি চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি বাজারে নিয়ে আসেন। সেখানে বিশাল এই মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ঢাকার অনিক নামের এক ব্যবসায়ী নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন।
 

বড়স্টেশন বাজারের শান্তি আড়তের মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম (প্রায় তিন কেজি)। নিলামে প্রতি মণ ইলিশের দাম ওঠে ৩ লাখ ৫ হাজার টাকা। সেই হিসাবে মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৭ হাজার ৬২৫ টাকা। বাজারে বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা থাকায় প্রত্যাশার চেয়েও ভালো দাম পাওয়া গেছে।
 

আড়তদার ও ব্যবসায়ীদের মতে, ইলিশের মূল মৌসুম এখনো পুরোদমে শুরু না হলেও দক্ষিণাঞ্চলের নদ-নদীতে কিছু ইলিশ ধরা পড়তে শুরু করেছে। বাজারে বর্তমানে বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকায় এর দাম এত চড়া। তবে বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে ইলিশের ঝাঁক বেশি আসবে এবং বাজারে সরবরাহ বাড়লে দামও স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার