রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সচিবালয় থেকে সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১১:৩৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১১:৩৬:০২ পূর্বাহ্ন
সচিবালয় থেকে সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বর্তমান বিএনপি সরকার। এর অংশ হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের আগে পদায়ন পাওয়া ১৬৯ জন পুলিশ সদস্যকে সচিবালয় থেকে প্রত্যাহার করা হচ্ছে। তাদের জায়গায় নতুন ও দক্ষ সদস্যদের নিয়োগ দেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে এরই মধ্যে ৮২ জনকে বদলি করা হয়েছে।
 

রোববার (৫ জুলাই) দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 

প্রতিবেদনে বলা হয়, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠির ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

চিঠিতে উল্লেখ করা হয়, ৫ আগস্টের আগে দায়িত্ব পাওয়া উল্লেখযোগ্যসংখ্যক সদস্য এখনও সচিবালয়ের বিভিন্ন প্রবেশদ্বার, সংবেদনশীল দপ্তর ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। তাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করে সেখানে সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া নতুন সদস্যদের পদায়ন করা প্রয়োজন।
 

বদলি হওয়া ১৬৯ জনের এই তালিকায় রয়েছেন— তিনজন পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন উপপরিদর্শক (এসআই), ১৬ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১২ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল।
 

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার কাজী আবু সাঈদ জানান, ‘এখন পর্যন্ত ৮২ জন পুলিশ ফোর্সকে পরিবর্তন করা হয়েছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে।’
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) কাজী আরিফুর রহমানও পুরোনো ফোর্স ধাপে ধাপে সরিয়ে নতুন ফোর্স যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এদিকে, জনবল পরিবর্তনের পাশাপাশি সচিবালয়ের নিরাপত্তাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে একাধিক পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শনার্থী নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিচয় যাচাই, অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন ও ভিজিটর ম্যানেজমেন্ট আধুনিকায়নে জোর দেওয়া হয়েছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে শুধু নাম ও একটি মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করা যেত। তবে এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং ওই এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া ওটিপি ইস্যু করা হচ্ছে না। এতে দর্শনার্থীদের পরিচয় যাচাই ও শনাক্তকরণ আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার