বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো সাভারের বিতর্কিত সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা চত্বর

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১১:০৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১১:৪৬:০৩ পূর্বাহ্ন
খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা চত্বর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে।
 

স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার কয়েক ঘণ্টা আগে থেকেই মোসাল্লার প্রধান চত্বর মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
 

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ গ্র্যান্ড মোসাল্লাতেই রাখা হয়েছিল। আজ প্রথম জানাজায় রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
 

জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। সব শেষে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত দাফনের জন্য তাঁর মরদেহ জন্মস্থান ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।
 

১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করা খামেনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।
 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। তাঁর মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর এত বড় রাষ্ট্রীয় আয়োজন হলেও তিনি এখনো প্রকাশ্যে আসেননি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত