শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ হুইপের মনোনয়নে কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে যুবদল নেতা ফখরুল বাগেরহাট কারাগারে গলায় খাবার আটকে হাজতির মৃত্যু ‘নেশাগ্রস্ত’ স্বামীর সংসার থেকে মেয়েকে মুক্ত করে দুধ দিয়ে গোসল করলেন মা দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ: শাওন ও মাহিদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১২:৪৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১২:৪৮:১২ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ: শাওন ও মাহিদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কটাক্ষ ও শহীদদের অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 

শুক্রবার (৩ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিন নেতা এই অভিযোগটি জমা দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন।
 

তিনি জানান, সংগঠনটির নেতারা মূলত ওই তিনজনের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। তবে প্রাথমিক যাচাই-বাছাই শেষে পুলিশের পক্ষ থেকে এটিকে আপাতত লিখিত অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে।
 

এসআই স্বপন আরও জানান, বর্তমানে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই রায়হানকে। এছাড়া অধিকতর সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের ফেসবুক লিংক ও ভিডিওগুলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।
 

অভিযোগপত্রে বলা হয়েছে, এক হাজার চার শতাধিক শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সম্প্রতি এই তিনজন প্রকাশ্যে আন্দোলনকারীদের নিয়ে উসকানিমূলক মন্তব্য ও অবমাননাকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
 

এতে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামের এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের ভিডিও নিজের ফেসবুকে প্রচার করেছেন, যা শহীদদের প্রতি চরম অবমাননাকর। অন্যদিকে, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিওবার্তায় এই অভ্যুত্থানকে ‘সাজানো ঘটনা’ হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্র ও শহীদদের অবমাননা করেছেন।
 

এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহি তার সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে ‘অভিনয়’ বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
 

অভিযোগকারীদের ভাষ্য, তাদের এসব মন্তব্য ও উসকানিমূলক বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 

উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির সূচনা লগ্নে নিজের ফেসবুকে ‘#জুলাইCDI’ লিখে একটি বিতর্কিত পোস্ট দেন নির্মাতা ও অভিনেত্রী শাওন। ওই আপত্তিকর পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ