শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ: শাওন ও মাহিদের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ মিয়ামিতে কষ্টার্জিত জয়ের পর প্রতিপক্ষের আবদার মেটালেন হাসিমুখের মেসি ই-কমার্স খাতে চমক, মাত্র ১০ টাকায় দেশজুড়ে পার্সেল পাঠাবে ডাক বিভাগ তুরস্ক সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পীকারের অংশগ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন মেসির এক গোল আর বিশ্বকাপের ৩টি নতুন রেকর্ড খামেনির জানাজায় বাংলাদেশসহ ১০০ দেশের প্রতিনিধি খামেনিকে শেষ বিদায়: তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের ঢল জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী অভিভাবকদের ভোগান্তি কমাতে এইচএসসি কেন্দ্রে বসার ব্যবস্থা করার নির্দেশ কাঁধে ফগার মেশিন তুলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সেলিম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নারীদের জন্য চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর ৪ জনেরই মৃত্যু নাটকীয়তায় ভরপুর ম্যাচে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পাইলটকে হত্যার পর বিমান পোড়াল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তেহরানে খামেনির জানাজা ঘিরে মানুষের ঢল, প্রকাশ্যে কফিনের ছবি মাদকবিরোধী অভিযানে গিয়ে স্বর্ণ চুরি! গণপিটুনির শিকার দুই পুলিশ ও দুই সোর্স যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে আইআরজিসির নতুন প্রধান সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কার্যকর হচ্ছে আগামীকাল থেকে ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: প্রধান আসামির যাবজ্জীবন

ই-কমার্স খাতে চমক, মাত্র ১০ টাকায় দেশজুড়ে পার্সেল পাঠাবে ডাক বিভাগ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১২:১৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১২:১৭:৫০ অপরাহ্ন
ই-কমার্স খাতে চমক, মাত্র ১০ টাকায় দেশজুড়ে পার্সেল পাঠাবে ডাক বিভাগ

দেশের ই-কমার্স খাত ও সাধারণ গ্রাহকদের পার্সেল পাঠানোর সুবিধার্থে বিশেষায়িত ‘স্পিড পোস্ট’ সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। এই সেবার আওতায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেশের যেকোনো প্রান্তে দ্রুততম সময়ে পার্সেল বা পণ্য পাঠানো যাবে।
 

নতুন এই সুবিধায় গ্রাহকরা মাত্র ১০ টাকা খরচে প্রথম এক কেজি ওজনের পার্সেল দেশের যেকোনো জায়গায় পাঠাতে পারবেন। পরবর্তীতে পণ্যের প্রতি কেজির জন্য অতিরিক্ত মাশুল দিতে হবে মাত্র ৫ টাকা।
 

অত্যন্ত দ্রুততার সঙ্গে এই পার্সেল ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে ডাক বিভাগ। এর মাধ্যমে ঢাকার ভেতরে মাত্র ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য গন্তব্যে পৌঁছে যাবে।
 

কার্যক্রমটি আরও গতিশীল করতে সারা দেশে প্রাথমিকভাবে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেল পোস্ট অফিস স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ই-কমার্স উদ্যোক্তাদের সহায়তার জন্য ১৪টি অত্যাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করা হচ্ছে।
 

গ্রাহকদের সুবিধার্থে অনলাইনে একটি ডিজিটাল ‘ডাক মাশুল ক্যালকুলেটর’ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পার্সেল পাঠানোর আগেই খরচের সঠিক হিসাব জানা যাবে। এছাড়া ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে ঘরে বসেই পার্সেলের বর্তমান অবস্থান খুব সহজেই নজরদারি করা সম্ভব হবে।
 

ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে দেশের যেকোনো প্রত্যন্ত প্রান্ত থেকে সহজেই পণ্য বুকিং ও ডেলিভারি নেওয়া যাবে। নির্ধারিত ডাকঘরে পার্সেল নিয়ে মাশুল পরিশোধ করলেই ট্র্যাকিং নম্বরযুক্ত একটি অফিশিয়াল রসিদ পাবেন গ্রাহক।
 

রাজধানীর গ্রাহকরা দ্রুত পার্সেল আদান-প্রদানের জন্য ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি ও ওয়ারীসহ গুরুত্বপূর্ণ ২১টি সাব-পোস্ট অফিস ব্যবহার করতে পারবেন।
 

এই স্পিড পোস্ট সেবা নিয়ে যেকোনো তথ্য বা অভিযোগের জন্য গ্রাহকদের বাংলাদেশ ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল: দিনাজপুরে চাল ও আর্থিক সহায়তা পেলেন সহস্রাধিক মানুষ

​প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল: দিনাজপুরে চাল ও আর্থিক সহায়তা পেলেন সহস্রাধিক মানুষ