সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

ই-কমার্স খাতে চমক, মাত্র ১০ টাকায় দেশজুড়ে পার্সেল পাঠাবে ডাক বিভাগ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১২:১৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১২:১৭:৫০ অপরাহ্ন
ই-কমার্স খাতে চমক, মাত্র ১০ টাকায় দেশজুড়ে পার্সেল পাঠাবে ডাক বিভাগ

দেশের ই-কমার্স খাত ও সাধারণ গ্রাহকদের পার্সেল পাঠানোর সুবিধার্থে বিশেষায়িত ‘স্পিড পোস্ট’ সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। এই সেবার আওতায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেশের যেকোনো প্রান্তে দ্রুততম সময়ে পার্সেল বা পণ্য পাঠানো যাবে।
 

নতুন এই সুবিধায় গ্রাহকরা মাত্র ১০ টাকা খরচে প্রথম এক কেজি ওজনের পার্সেল দেশের যেকোনো জায়গায় পাঠাতে পারবেন। পরবর্তীতে পণ্যের প্রতি কেজির জন্য অতিরিক্ত মাশুল দিতে হবে মাত্র ৫ টাকা।
 

অত্যন্ত দ্রুততার সঙ্গে এই পার্সেল ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে ডাক বিভাগ। এর মাধ্যমে ঢাকার ভেতরে মাত্র ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য গন্তব্যে পৌঁছে যাবে।
 

কার্যক্রমটি আরও গতিশীল করতে সারা দেশে প্রাথমিকভাবে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেল পোস্ট অফিস স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ই-কমার্স উদ্যোক্তাদের সহায়তার জন্য ১৪টি অত্যাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করা হচ্ছে।
 

গ্রাহকদের সুবিধার্থে অনলাইনে একটি ডিজিটাল ‘ডাক মাশুল ক্যালকুলেটর’ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পার্সেল পাঠানোর আগেই খরচের সঠিক হিসাব জানা যাবে। এছাড়া ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে ঘরে বসেই পার্সেলের বর্তমান অবস্থান খুব সহজেই নজরদারি করা সম্ভব হবে।
 

ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘরের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে দেশের যেকোনো প্রত্যন্ত প্রান্ত থেকে সহজেই পণ্য বুকিং ও ডেলিভারি নেওয়া যাবে। নির্ধারিত ডাকঘরে পার্সেল নিয়ে মাশুল পরিশোধ করলেই ট্র্যাকিং নম্বরযুক্ত একটি অফিশিয়াল রসিদ পাবেন গ্রাহক।
 

রাজধানীর গ্রাহকরা দ্রুত পার্সেল আদান-প্রদানের জন্য ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি ও ওয়ারীসহ গুরুত্বপূর্ণ ২১টি সাব-পোস্ট অফিস ব্যবহার করতে পারবেন।
 

এই স্পিড পোস্ট সেবা নিয়ে যেকোনো তথ্য বা অভিযোগের জন্য গ্রাহকদের বাংলাদেশ ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন