মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো সাভারের বিতর্কিত সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পীকারের অংশগ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন
খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পীকারের অংশগ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে, ইরানের পার্লামেন্ট (ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে খামেনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের স্পিকার।

এ সময় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার ব্যাপক প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

পরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। এর আগে শুক্রবার খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরান পৌঁছালে বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

এদিকে, সফরের একপর্যায়ে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান দুনিয়ামালী। দুই দেশের ক্রীড়া খাতের এই সহযোগিতার বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন স্পিকার।

সবশেষে ইরান রেডিওর বাংলা বিভাগকে একটি সাক্ষাৎকার দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে দ্বিপাক্ষিক নানা প্রসঙ্গের পাশাপাশি ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দূতাবাসের সেবা বাড়াতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুরোধ জানাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার

মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার