রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

খামেনিকে শেষ বিদায়: তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের ঢল

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:২০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:২০:০১ পূর্বাহ্ন
খামেনিকে শেষ বিদায়: তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। তাঁকে শেষ বিদায় জানাতে দেশটির রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে।
 

শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসা বিপুলসংখ্যক মানুষের জন্য গ্র্যান্ড মোসাল্লার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরেও এখন উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
 

স্থানীয় সংবাদ সংস্থা আইএসএনএ-এর অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শোকের কালো পোশাক পরে অসংখ্য মানুষ বন্ধ স্টেশনের গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
 

এদিকে, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কফিনের সামনে দাঁড়িয়ে তাদের অঝোরে কাঁদার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
 

নিরাপত্তার বিষয়ে তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান বলেন, ‘শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে আমরা সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছি।’
 

প্রেস টিভির তথ্যমতে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই শোকানুষ্ঠানে ইরানের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। দীর্ঘ কয়েক মাস পর তাঁর সপ্তাহব্যাপী এই জানাজা ও দাফন প্রক্রিয়া শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা