বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান সামনে রেখে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪ ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রমজানের তিন মাস আগেই ছোলার দাম বাড়তি, আরও বৃদ্ধির শঙ্কা বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, সাক্ষাৎকারের জন্য মনোনীত আরও ৭০ জন টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর আগুন আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার গ্রেপ্তার বাংলাদেশি হয়েও মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক হিসেবে বন্দি শাহ জামাল, ১১ বছর ধরে অপেক্ষায় পরিবার জাকির নায়েকের ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত চীনে ট্রাম্প-শি-পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, জানাল হোয়াইট হাউজ এলএনজি আমদানিতে প্রথম তিন মাসেই শেষ ভর্তুকির বরাদ্দ ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে প্রেমের স্বীকারোক্তি, শেষে ক্যানসারের রহস্য দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, বাতিলের দাবিতে বিক্ষোভ বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ প্রকাশ রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ ‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

অভিভাবকদের ভোগান্তি কমাতে এইচএসসি কেন্দ্রে বসার ব্যবস্থা করার নির্দেশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
অভিভাবকদের ভোগান্তি কমাতে এইচএসসি কেন্দ্রে বসার ব্যবস্থা করার নির্দেশ

চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের রোদ-বৃষ্টির ভোগান্তি কমাতে শেড ও চেয়ারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগের কথাও বলা হয়েছে।
 

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের ভেতরে পাঠিয়ে অভিভাবকরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। কিন্তু সেখানে বসার নির্ধারিত কোনো জায়গা বা শেড না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
 

রোদ কিংবা বৃষ্টির মতো বৈরী আবহাওয়ায় অভিভাবকদের এই কষ্ট আরও বেড়ে যায়। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় সামলাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না থাকায় অনেক সময় জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়।
 

এসব সমস্যা সমাধানে অভিভাবকদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে কেন্দ্রের বাইরে নিরাপদ স্থানে শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

একই সঙ্গে পরিস্থিতি ও জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য মোতায়েনের জন্য কেন্দ্রগুলোকে বলা হয়েছে।
 

ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
 

এছাড়া বিষয়টি অবগত করতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছেও এর অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

রাজশাহীর আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪