মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন লোডশেডিং কমাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ডা. জাহেদ উর রহমান কঠোরভাবে আঘাত করব’, জর্ডানে হামলার জেরে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি আকাশি-সাদা জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, চোখের জলে ভাসছে আর্জেন্টিনা জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, ৪৮ বছরে বিএনপি বিশেষ সুবিধায় ১৫ বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা: মন্ত্রিপরিষদ সচিব ৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন, তিন ধাপে হবে বাস্তবায়ন বিমানবন্দর এলাকায় স্বর্ণ ছিনতাই: কারাগারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতা সরকারি ই-সেবা নেওয়া ৬১ শতাংশ নারীই অনাকাঙ্ক্ষিত যোগাযোগের শিকার: সিপিডি জুভেন্টাসকে ফিরিয়ে বার্সেলোনায় ১৬ বছরের জার্মান ডিফেন্ডার দুর্গাপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ করল বিজিবি মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তিতে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছে না বাংলাদেশ রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা মন্ত্রিসভায় উঠছে নতুন বেতনকাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন মূল বেতন হতে পারে ২০ হাজার ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের দেলাওয়ার দিনাজপুরে ডুয়েল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের

অভিভাবকদের ভোগান্তি কমাতে এইচএসসি কেন্দ্রে বসার ব্যবস্থা করার নির্দেশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
অভিভাবকদের ভোগান্তি কমাতে এইচএসসি কেন্দ্রে বসার ব্যবস্থা করার নির্দেশ

চলমান এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের রোদ-বৃষ্টির ভোগান্তি কমাতে শেড ও চেয়ারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগের কথাও বলা হয়েছে।
 

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের ভেতরে পাঠিয়ে অভিভাবকরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। কিন্তু সেখানে বসার নির্ধারিত কোনো জায়গা বা শেড না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
 

রোদ কিংবা বৃষ্টির মতো বৈরী আবহাওয়ায় অভিভাবকদের এই কষ্ট আরও বেড়ে যায়। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় সামলাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না থাকায় অনেক সময় জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়।
 

এসব সমস্যা সমাধানে অভিভাবকদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে কেন্দ্রের বাইরে নিরাপদ স্থানে শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

একই সঙ্গে পরিস্থিতি ও জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য মোতায়েনের জন্য কেন্দ্রগুলোকে বলা হয়েছে।
 

ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
 

এছাড়া বিষয়টি অবগত করতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছেও এর অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন

সাড়ে সাত বছর পর ডাকসুর জিএস ঘোষিত হলেন রাশেদ খাঁন