সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো সাভারের বিতর্কিত সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই দুপুরের মধ্যে ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ কলমাকান্দায় বেদখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতেই: ইন্ডিয়ান এক্সপ্রেস গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রবাসীর স্ত্রী-মেয়ের গলায় রামদা ধরে জিম্মি, স্বর্ণালংকার ও অর্থ লুট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর: এরদোয়ান যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জ সফরে তারেক রহমান উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে আবারও পর্দায় ‘গোপাল ভাঁড়’ কমলনগরে পাটোয়ারীর হাট ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থী নোমান সিরাজীকে ঘিরে নতুন সমীকরণ নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম: ব্রেন্ট ক্রুড ছাড়াল ৮৮ ডলার

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নারীদের জন্য চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১১:২০:৪৩ পূর্বাহ্ন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নারীদের জন্য চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ‘মিডওয়াইফ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের অধীনে সারা দেশে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হবে।
 

সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পদগুলোতে আগামী ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মিডওয়াইফ’ পদে মোট ৪৩ জন নারী কর্মীকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা দেশের যেকোনো স্থানে কাজ করার সুযোগ পাবেন।
 

সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদে নিয়োগপ্রাপ্তরা মাসিক ৪০ হাজার টাকা করে সম্মানী পাবেন।
 

আবেদনের যোগ্যতা হিসেবে আগামী ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।
 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে বা সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।
 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ও সভাপতি, মিডওয়াইফ নিয়োগ কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
 

নির্ধারিত সময়ের পর কিংবা অসম্পূর্ণ কোনো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো