রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর ৪ জনেরই মৃত্যু

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১১:১৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১১:১৯:০৮ পূর্বাহ্ন
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর ৪ জনেরই মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় ওজনস্বল্পতায় ভুগে এরই মধ্যে চার নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে একটি শিশু জীবিত রয়েছে।
 

শুক্রবার (৩ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে ওই পাঁচ শিশুর জন্ম হয়।
 

হাসপাতাল সূত্রে জানা যায়, জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিল। বর্তমানে জীবিত থাকা একমাত্র শিশুটি ছেলে এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
 

শিশুগুলোর বাবা মাহামুদুল হাসান ডলার (৩০) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
 

পরিবার জানায়, দেড় বছর আগে নগরকান্দার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের বড় কাজুলী গ্রামের চাঁদনী বেগমের (২২) সঙ্গে ডলারের বিয়ে হয়। সম্প্রতি স্ত্রী অন্তঃসত্ত্বা হলে পরীক্ষায় পাঁচটি সন্তানের কথা জানতে পারে পরিবার।
 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স মিনতি সরকার জানান, প্রসূতিকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে একে একে পাঁচটি বাচ্চা প্রসব করেন তিনি।
 

সাত মাসের কম সময়ে জন্ম নেওয়ায় বাচ্চাগুলোর ওজন ছিল মাত্র ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে।
 

নবজাতক ও শিশু ওয়ার্ডের শিক্ষানবিশ চিকিৎসক প্রীতিরাজ পাল চৌধুরী জানান, জন্মের পর পাঁচটি বাচ্চাই জীবিত ছিল। তবে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বা অতিরিক্ত কম ওজন হওয়ায় তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্র বা এনআইসিইউর (NICU) প্রয়োজন ছিল।
 

হাসপাতালে পর্যাপ্ত এনআইসিইউ সুবিধা না থাকায় নবজাতকদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও স্বজনেরা নিতে রাজি হননি। ফলে বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে ও শুক্রবার ভোরে চার শিশুর মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার