শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী

নাটকীয়তায় ভরপুর ম্যাচে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
 

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলে। তবে বিরতির পর ৫৩ মিনিটে ইয়োসিপ স্তানিশিচের বাড়ানো বল থেকে দারুণ এক শটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন ইভান পেরিসিচ।
 

গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। ম্যাচের ৬০ মিনিটে রোনালদো বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
 

তবে পর্তুগিজ অধিনায়ককে বেশি সময় হতাশ থাকতে হয়নি। ৬৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ঠান্ডা মাথার শটে দলকে সমতায় ফেরান তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের দীর্ঘদিনের গোলখরাও কাটালেন এই মহাতারকা।
 

সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রসে দুর্দান্ত হেডে গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গনসালো রামোস।
 

তবে নাটকের তখনও বাকি ছিল। যোগ করা সময়ের ১০ মিনিট পার হওয়ার পর ক্রোয়েশিয়া বল জালে পাঠিয়ে উল্লাসে মাতে।
 

কিন্তু ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় সেই গোল বাতিল করে দেন ম্যাচ কর্মকর্তা। শেষ বাঁশি বাজতেই ক্রোয়েশিয়ার বিদায় এবং পর্তুগালের স্বস্তির জয় নিশ্চিত হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬