শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী পেশাজীবনে মিথিলার নতুন অধ্যায়, যুক্ত হলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মক্কায় আত্মঘাতী হামলার চেষ্টার দাবি ভিত্তিহীন, জানাল সৌদি কর্তৃপক্ষ সালমান মুক্তাদিরের শ্বশুরের শুল্কমুক্ত মদের ৪ গুদাম সিলগালা এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পাইলটকে হত্যার পর বিমান পোড়াল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১০:৪৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১০:৪৪:২৩ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পাইলটকে হত্যার পর বিমান পোড়াল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা। হত্যার পর ওই পাইলটের যাত্রীবাহী বিমানটিও জ্বালিয়ে দিয়েছে তারা।
 

বৃহস্পতিবার (২ জুলাই) হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে অবতরণের পর এ ঘটনা ঘটে। পরে অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) এক বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে।
 

গোষ্ঠীটির মুখপাত্র সেবি সামবোম জানিয়েছেন, নিহত ওই মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ গোসেলিন। বেসামরিক পাইলটরা ইন্দোনেশিয়ার সেনাদের ওই অঞ্চলে বহন করে আনছিলেন বলে অভিযোগ তুলেছে তারা।
 

নিজেদের এই দাবি প্রতিষ্ঠা করতেই গোসেলিনকে হত্যার মাধ্যমে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
 

এদিকে, ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারাও পাইলটের বিমানটি আগুনে পোড়া অবস্থায় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সাত যাত্রীবাহী ওই মার্কিন বিমানটি ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমানবন্দরে পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানটি অবতরণের আগে নিরাপত্তার কোনো হুমকি পাওয়া যায়নি। তবে অবতরণের পরপরই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
 

এ বিষয়ে টিপিএনপিবির মুখপাত্র সেবি সামবোম বলেন, সামরিক কার্যক্রমে সহায়তা করার কারণে বিরোধপূর্ণ এই অঞ্চলে সব ধরনের বেসামরিক বিমান চলাচলের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছেন। তাদের নির্দেশনা অমান্য করায় বিমানটিতে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
 

পাপুয়ার আকাশে কোনো বেসামরিক বিমান সামরিক কাজে সহায়তা করলে সেগুলোর ওপরও গুলি চালানো হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন তিনি।
 

এছাড়া নিহত পাইলটের মরদেহ নিতে হলে ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তাদের সামরিক বা পুলিশ সদস্য ছাড়া ওই এলাকায় প্রবেশ করতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছে গোষ্ঠীটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ডুবছিল বোট, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী