মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কার্যকর হচ্ছে আগামীকাল থেকে

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:০৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:০৩:৫৬ অপরাহ্ন
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কার্যকর হচ্ছে আগামীকাল থেকে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট পাস হয়েছে। নতুন অর্থবছর উপলক্ষে পাস হওয়া এই বাজেট আগামীকাল থেকেই সারা দেশে কার্যকর হতে যাচ্ছে।
 

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
 

এর আগে, সোমবার সংসদে অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হয়। সংশোধিত এই বিলে সাধারণ মানুষের জন্য বেশ কিছু স্বস্তির খবর রয়েছে।
 

নতুন বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করেছে সরকার।
 

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি খুচরা পর্যায়ে নতুন করে কোনো ভ্যাট আরোপ করা হয়নি এবং নির্দিষ্ট কিছু খাতে কর অব্যাহতি বা প্রণোদনা বহাল রাখা হয়েছে।
 

গত ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বড়।
 

নতুন এই বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আয় ও ব্যয়ের বিশাল এই ঘাটতি মেটাতে সরকার দেশি-বিদেশি খাত থেকে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে।
 

এর মধ্যে বিদেশি উৎস থেকে ১ লাখ ৫৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। আগামী বছর বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হবে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। ফলে সরকারের নিট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকায়।
 

অন্যদিকে, ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাত থেকেও ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য খাত থেকে বাকি ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ