শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে পলিসি ক্যাম্প ২০২৬: জাককানইবির অপর্ণাই ময়মনসিংহের একমাত্র মুখ মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঋণখেলাপির দায়ে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১২:২৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১২:২৪:৫০ অপরাহ্ন
ঋণখেলাপির দায়ে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংসদ সদস্য হিসেবে তিনি আর শপথ নিতে পারছেন না।
 

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এই রায় প্রদান করেন।
 

মামলার বিবরণ থেকে জানা যায়, সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিল।
 

ইসির ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে সেখানেও আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়।
 

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে লিভ টু আপিল দায়ের করেন একই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।
 

জামায়াত প্রার্থীর করা ওই লিভ টু আপিলটি মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি একটি আদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
 

ওই আদেশে বলা হয়েছিল, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। চূড়ান্ত শুনানি শেষে আজ তার প্রার্থিতা বাতিল করে রায় দিল আপিল বিভাগ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি

নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি