শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে পলিসি ক্যাম্প ২০২৬: জাককানইবির অপর্ণাই ময়মনসিংহের একমাত্র মুখ মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী ফ্লপ, জার্মান অর্থনীতিবিদকে ফের নেইমারের খোঁচা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১২:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১২:১৯:১৯ অপরাহ্ন
বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী ফ্লপ, জার্মান অর্থনীতিবিদকে ফের নেইমারের খোঁচা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে আবারও খোঁচা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মরক্কোর কাছে হেরে সম্ভাব্য চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস বিদায় নেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উপহাস করেন তিনি।
 

মঙ্গলবার (৩০ জুন) নিজের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আগের একটি পোস্টের জবাবে নেইমার লেখেন, ‘আবারও ভুল।’ আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর বিশ্বকাপ বিশ্লেষণেও ক্লেমেন্টের এই ব্যর্থ মডেল নিয়ে ব্যাপক আলোচনার কথা উঠে এসেছে।
 

এর আগে ক্লেমেন্ট পূর্বাভাস দিয়েছিলেন যে, জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জেতার পরও এই জার্মানকে একহাত নিয়েছিলেন নেইমার।
 

তখন তিনি লিখেছিলেন, ‘মি. জোয়াকিম ক্লেমেন্ট, পরের বিশ্বকাপে আবার চেষ্টা করুন।’ এবার ক্লেমেন্টের মডেল অনুযায়ী আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন ছিল নেদারল্যান্ডস।
 

তার পূর্বাভাস ছিল, ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতবে ডাচরা। কিন্তু শেষ ৩২-এর লড়াইয়ে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।
 

মন্টেরেতে অনুষ্ঠিত ওই ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। শেষ মুহূর্তে মরক্কোর ইসা দিওপ গোল করে দলকে দারুণভাবে সমতায় ফেরান।
 

এরপর অতিরিক্ত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইয়াসিন বোনোর বীরত্বের পর ইসমাইল সাইবারির শেষ পেনাল্টিতে উল্লাসে মাতে আফ্রিকান দলটি।
 

অন্যদিকে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও কাসেমিরো এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে শেষ ষোলো নিশ্চিত করেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ওই ম্যাচে অতিরিক্ত সময়ের জন্য নেইমারকে বেঞ্চে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে আর মাঠে নামতে হয়নি।
 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বিশ্বকাপজয়ী দল অনুমান করে খ্যাতি পেয়েছিলেন জোয়াকিম ক্লেমেন্ট। তার গাণিতিক মডেলে র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি জনসংখ্যা, মাথাপিছু আয় ও আবহাওয়ার মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়।
 

কিন্তু এবার নকআউট পর্বে তার মডেল বারবার হোঁচট খাচ্ছে। প্যারাগুয়ের কাছে জার্মানি এবং মরক্কোর কাছে নেদারল্যান্ডসের বিদায় প্রমাণ করে দিল—ফুটবলে পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ

মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ