বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত তেঁতুলিয়ায় দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা এনসিপির কমিটিতে নাম, সাময়িক বরখাস্ত ভোলার প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠক শুরু, আলোচনায় জ্বালানি সংকট ও এআই সীমান্তবর্তী ২,৭২৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা দিল্লির আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত, অভিযোগ দিলীপ ঘোষের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি সম্পত্তি নিয়ে বিরোধ, দেড় লাখ টাকার চেক দেওয়ায় ১৬ ঘণ্টা পর বাবার দাফনে সম্মতি মেয়ের আইএমএফের ঋণ কর্মসূচির সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী দেবিদ্বারে মাদ্রাসার পরিচিতি ও আলোচনা সভা, শেষে বিশেষ মোনাজাত জাবিপ্রবিতে রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে শত শত আটক, মমতা-কেজরিওয়ালও হেফাজতে দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত পরীক্ষা, নতুন তারিখ ১৬ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, ইন্টারনেট বন্ধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গ্রেডে নিয়োগ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ১২:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ১২:১৬:৫১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গ্রেডে  নিয়োগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এই সংস্থায় ১৩ থেকে ২০তম গ্রেডের আওতাধীন ৭টি ভিন্ন ক্যাটাগরিতে এই কর্মী নিয়োগ দেওয়া হবে।
 

মঙ্গলবার (৩০ জুন) এশিয়া পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। এর আগে গত ১০ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১৫ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়।
 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৭টি পদে মোট ১৩ জন প্রার্থীকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ জুন ২০২৬ তারিখে সাধারণ আবেদনকারীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
 

নিয়োগের তালিকায় থাকা ১৩তম গ্রেডের ‘উচ্চমান সহকারী’ ও ‘সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ১ জন করে কর্মী নেওয়া হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতিসম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন।
 

১৪তম গ্রেডে ২টি ‘ড্রাফটসম্যান’ পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পাসের পাশাপাশি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপের সনদ থাকতে হবে।
 

এছাড়া ১৭তম গ্রেডের ‘বাবুর্চি’ পদে ১ জন এবং ‘মেস ওয়েটার’ পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক (এসএসসি) বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের সনদ থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
 

সবশেষে ২০তম গ্রেডের ‘অফিস সহায়ক’ পদে ৫ জন এবং ‘পরিচ্ছন্নতাকর্মী’ পদে ১ জনকে নেওয়া হবে। এই পদ দুটির জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যথাক্রমে এসএসসি এবং অষ্টম শ্রেণি পাস নির্ধারণ করা হয়েছে।
 

আবেদন প্রক্রিয়া শেষে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি জমা দিতে হবে। তবে সব গ্রেডেই অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা

জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার, শেখা যাবে ৪ ভাষা