শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০১:২০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০১:২০:১৫ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের

পায়ের পেশির চোটের কারণে জিম্বাবুয়ে সফরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলা হচ্ছে না উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। পুরোপুরি সুস্থ না হওয়ায় শুরুর এই ম্যাচে তারকা এই ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।
 

সোমবার (২৯ জুন) বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান সংবাদমাধ্যমের কাছে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে বাঁ পায়ের কাফ মাসলের ‘গ্রেড ওয়ান’ ইনজুরিতে ভুগছেন লিটন।
 

সাধারণত এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। লিটনের ইনজুরির পর ইতোমধ্যে দুই সপ্তাহ পার হয়ে গেলেও তিনি এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি।
 

এ কারণে সিরিজের প্রথম ওয়ানডেতে দলের অন্যতম সেরা এই ব্যাটারকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট। তবে পরের ম্যাচগুলোতে তার ফেরার সুযোগ রয়েছে।
 

লিটনের চোটের বর্তমান অবস্থা নিয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার আশা এখনও শেষ হয়ে যায়নি। তবে মাঠে নামার আগে তাকে অবশ্যই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
 

সবকিছু ঠিক থাকলে এবং ফিটনেস টেস্টে পাস করলেই কেবল তাকে বাকি দুই ম্যাচের জন্য বিবেচনা করা হবে বলে জানান তিনি।
 

ওয়ানডে ফরম্যাটে লিটনের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স দলের পরিকল্পনায় বেশ গুরুত্বপূর্ণ। তাই শীর্ষসারির এই ব্যাটারকে প্রথম ম্যাচে না পাওয়া বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। এমন পরিস্থিতিতে ব্যাটিং লাইনআপ ঠিক রাখতে টিম ম্যানেজমেন্টকে এখন বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা