সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, নীলফামারীতে কাটেনি বন্যাতঙ্ক মায়ের মুখে লাথি মেরে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মাছের বদলে জালে উঠল ৮ ফুট লম্বা অজগর! সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপ ব্যর্থতায় সরকারি তদন্ত চান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট, কোচের পদত্যাগ বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বিরোধ, প্রেমিকার ছুরিকাঘাতে যুবক খুন এআই ও চিপ শিল্পে বিশাল বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ভবিষ্যৎ: সার্কের বিকল্প কি বিমসটেক? বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদনে যেসব ভুল করা যাবে না ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির সাদা-কলার অপরাধ: রাজনীতি ও গণতন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জুলাই অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ফাঁসির রায় ৫ দিনের সফরে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান প্রথমবারের মতো গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে ৮ দল, ভাগ্য খুলল যাদের টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর নকআউটের খুব কাছে গিয়েও ইরানের হৃদয়ভাঙা বিদায় পূর্বঘোষণা ছাড়াই স্পারসোতে প্রধানমন্ত্রী, দিলেন আধুনিকায়নের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্প: সম্ভাবনার নতুন দিগন্ত নাকি চ্যালেঞ্জ

মাছের বদলে জালে উঠল ৮ ফুট লম্বা অজগর!

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪২:৩২ অপরাহ্ন
মাছের বদলে জালে উঠল ৮ ফুট লম্বা অজগর!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাছ ধরার জালে আটকে পড়া বিশাল আকৃতির একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
 

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে। মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ সাপটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্থানীয়রা জানান, সকালে উত্তর হাচিনসনপুর এলাকার জমির পানি নামার একটি নালায় মাছ ধরার জাল পাতেন জামাল উদ্দিন নামের এক ব্যক্তি। ওই জালেই আটকা পড়ে বিশাল এই অজগরটি।
 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া। তিনি সাপটিকে জাল থেকে নিরাপদে উদ্ধার করে আনেন।
 

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটিকে বন বিভাগের মেরুং রেঞ্জের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
 

বন কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির এই অজগরটি প্রায় ৮ ফুট লম্বা। পরিমাপে এর ওজন পাওয়া গেছে ৭ কেজি ৮০০ গ্রাম।
 

সাপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই এটিকে নিরাপদ কোনো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না লিটনের