বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়: দুজনই পেলেন জিপিএ-৫ ইরানি হামলার ছক: গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প

সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪০:৩৫ অপরাহ্ন
সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের দাম কমাতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের দাম আরও কমিয়ে এই সেবা সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সবার হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
 

সোমবার (২৯ জুন) সকালে মুঠোফোন অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন-এর (VEON) চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
 

সাক্ষাৎকালে দেশের ডিজিটাল সেবাকে তৃণমূল পর্যায়ে আরও কীভাবে সহজলভ্য ও ব্যবহার উপযোগী করা যায়, সে বিষয়সহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়।
 

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, প্রযুক্তির সুবিধা যেন সবাই পেতে পারে, সে লক্ষ্যে স্মার্টফোন আরও সাশ্রয়ী মূল্যে বাজারে সরবরাহের উদ্যোগ নিতে হবে।
 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।
 

এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান হেনড্রিক মার্টিনাস বাস এ সময় উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক

কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক