রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদনে যেসব ভুল করা যাবে না ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির সাদা-কলার অপরাধ: রাজনীতি ও গণতন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জুলাই অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে সাবেক ডিএমপি কমিশনার হাবিবের ফাঁসির রায় ৫ দিনের সফরে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান প্রথমবারের মতো গ্রুপে তৃতীয় হয়েও নকআউটে ৮ দল, ভাগ্য খুলল যাদের টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর নকআউটের খুব কাছে গিয়েও ইরানের হৃদয়ভাঙা বিদায় পূর্বঘোষণা ছাড়াই স্পারসোতে প্রধানমন্ত্রী, দিলেন আধুনিকায়নের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্প: সম্ভাবনার নতুন দিগন্ত নাকি চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ও বৈশ্বিক অর্থনীতি: এক অনিশ্চিত স্বস্তির সূচনা পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ চুক্তির পরপরই ফের সংঘাত: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের দাবি খামারিদের মাথায় দুধ ঢেলে ভিডিও ভাইরাল, সেই কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালে ছাড় নেই, আটকের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর কড়া নিরাপত্তার বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে তোলার দাবি মুন্সীগঞ্জে টানা ৪০ দিন মসজিদে গিয়ে বাইসাইকেল পেল ৩১ জন জার্মানিকে হারিয়ে ইতিহাস ইকুয়েডরের, আনন্দে দেশে ছুটি ঘোষণা

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০২:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০২:৫১:২৬ অপরাহ্ন
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির

দেশের অর্থনীতিতে নগদ অর্থের প্রবাহ বাড়াতে এবং ঘরে জমানো টাকা ব্যাংকিং খাতে ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় এক সংসদ সদস্য। একই সঙ্গে দেশে ব্যাংকের সংখ্যা কমানোরও দাবি জানিয়েছেন তিনি।
 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে তিনি এ কথা বলেন।
 

মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমানে অনেকেই ব্যাংকে টাকা না রেখে নিজেদের ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অনেকেও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন।
 

এমন পরিস্থিতিতে এক থেকে দুই মাসের সময় বেঁধে দিয়ে ১০০০ ও ৫০০ টাকার নোট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার প্রস্তাব করেন তিনি। এই উদ্যোগ নেওয়া হলে সব অর্থ পুনরায় ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে বলে মনে করেন এই এমপি।
 

অর্থের বৈধ উৎসের বিষয়ে তিনি বলেন, যাদের টাকার কোনো বৈধ উৎস নেই, তারা ২০ থেকে ২৫ শতাংশ হারে নির্দিষ্ট কর দিয়ে সেই অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফেরার পাশাপাশি অর্থনীতিতে অর্থের প্রবাহ ও বিনিয়োগ বাড়বে।
 

এ সময় দেশে বিদ্যমান ব্যাংকের সংখ্যা কমানোর ওপরও জোর দেন সরকারদলীয় এই আইনপ্রণেতা।
 

ব্যাংকিং খাতের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। বাংলাদেশে এত ব্যাংক দরকার কী? এত ব্যাংকের দরকার নেই।’
 

রাজনৈতিক বিবেচনায় ব্যাংক অনুমোদনের সমালোচনা করে মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘এমপি হলে একটা ব্যাংক লাগবে, নেতা হলেই একটা লিজিং কোম্পানি লাগবে, এগুলো বন্ধ করতে হবে। ব্যাংকের সংখ্যা কমাতে হবে।’
 

জনগণের টাকা দিয়ে যেহেতু ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়, তাই সাধারণ মানুষের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির