শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০২:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০২:৫১:২৬ অপরাহ্ন
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সরকারদলীয় এমপির

দেশের অর্থনীতিতে নগদ অর্থের প্রবাহ বাড়াতে এবং ঘরে জমানো টাকা ব্যাংকিং খাতে ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় এক সংসদ সদস্য। একই সঙ্গে দেশে ব্যাংকের সংখ্যা কমানোরও দাবি জানিয়েছেন তিনি।
 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে তিনি এ কথা বলেন।
 

মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমানে অনেকেই ব্যাংকে টাকা না রেখে নিজেদের ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। এমনকি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অনেকেও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন।
 

এমন পরিস্থিতিতে এক থেকে দুই মাসের সময় বেঁধে দিয়ে ১০০০ ও ৫০০ টাকার নোট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার প্রস্তাব করেন তিনি। এই উদ্যোগ নেওয়া হলে সব অর্থ পুনরায় ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে বলে মনে করেন এই এমপি।
 

অর্থের বৈধ উৎসের বিষয়ে তিনি বলেন, যাদের টাকার কোনো বৈধ উৎস নেই, তারা ২০ থেকে ২৫ শতাংশ হারে নির্দিষ্ট কর দিয়ে সেই অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফেরার পাশাপাশি অর্থনীতিতে অর্থের প্রবাহ ও বিনিয়োগ বাড়বে।
 

এ সময় দেশে বিদ্যমান ব্যাংকের সংখ্যা কমানোর ওপরও জোর দেন সরকারদলীয় এই আইনপ্রণেতা।
 

ব্যাংকিং খাতের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। বাংলাদেশে এত ব্যাংক দরকার কী? এত ব্যাংকের দরকার নেই।’
 

রাজনৈতিক বিবেচনায় ব্যাংক অনুমোদনের সমালোচনা করে মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘এমপি হলে একটা ব্যাংক লাগবে, নেতা হলেই একটা লিজিং কোম্পানি লাগবে, এগুলো বন্ধ করতে হবে। ব্যাংকের সংখ্যা কমাতে হবে।’
 

জনগণের টাকা দিয়ে যেহেতু ব্যাংকের ঘাটতি পূরণ করতে হয়, তাই সাধারণ মানুষের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা

অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা