বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে দায়িত্ব পেলেন কারা এবার মোবাইল কোর্টের প্রতিটি অভিযান হবে ভিডিও, প্রতি জেলায় গঠন হচ্ছে মিডিয়া সেল . ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন স্বাভাবিক করল বাংলাদেশ ব্যাংক পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে বিশাল বিক্ষোভ বিকেল সাড়ে ৩টায় বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩১:১৪ অপরাহ্ন
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর

রাজধানীর গুলশানে জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাট দখলের অভিযোগে করা দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। একই সঙ্গে রাজউকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধেও শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
 

রোববার (২৮ জুন) সকালে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামী ১ সেপ্টেম্বর শুনানির নতুন এই দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দুদক আইনজীবী জানান, আজ মামলাটির চার্জ বা অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু এ মামলায় জামিনে থাকা আসামি ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময় চাওয়া হয়।
 

শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
 

এর আগে, গত ৮ এপ্রিল মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে তা বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ।
 

তারও আগে গত ১৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। ওই দিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
 

মামলার এজাহার থেকে জানা যায়, অবৈধ সুবিধা গ্রহণ করে কোনো টাকা পরিশোধ ছাড়াই গুলশান-২ এ ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখলে নেন আসামিরা। পরবর্তীতে তারা ফ্ল্যাটটি নিজেদের নামে রেজিস্ট্রিও করেন।
 

এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
 

পরবর্তীতে হাইকোর্টের এক আদেশে আসামি খসরুজ্জামানের অংশের তদন্ত স্থগিত করা হয়। এরপর তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও রাজউক কর্মকর্তা মোশাররফের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় দুদক।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট