শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন এসএসসি পরীক্ষা ২০২৭: জানুয়ারির বদলে মার্চে নেওয়ার চিন্তা চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাংবাদিকসহ ৯ জনের নোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধননোবিপ্রবিতে কর্মকর্তাদের দুই দিনব্যাপী ‘ডি-নথি’ প্রশিক্ষণের উদ্বোধন ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করল আমিরাত কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের ১৮ মামলার চার্জশিট দাখিলের জন্য চূড়ান্ত অনুমোদন দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’ ​ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ঐতিহাসিক বিচার শুরু যুক্তরাষ্ট্রে দেশে আজ সোনা বিক্রি হচ্ছে কত দামে? সংঘাতের পর নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে নীরবতা, পুলিশের কড়া পাহারা মুখে বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার নেত্রকোনায় পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ দুর্গাপুরে অবৈধভাবে বালু তোলায় দুজনকে দেড় লাখ টাকা জরিমানা দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মতবিনিময় স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড র‍্যাবের বদলে আসছে ‘এসআরবি’, মন্ত্রিসভায় আইনের খসড়া চূড়ান্ত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ‘সম্ভবত এটাই শেষ বছর’ -অবসরের স্পষ্ট ইঙ্গিত দিলেন রোনালদো

টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:৩১:১৪ অপরাহ্ন
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা: চার্জগঠন শুনানির নতুন তারিখ ১ সেপ্টেম্বর

রাজধানীর গুলশানে জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাট দখলের অভিযোগে করা দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। একই সঙ্গে রাজউকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধেও শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
 

রোববার (২৮ জুন) সকালে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামী ১ সেপ্টেম্বর শুনানির নতুন এই দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দুদক আইনজীবী জানান, আজ মামলাটির চার্জ বা অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু এ মামলায় জামিনে থাকা আসামি ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময় চাওয়া হয়।
 

শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
 

এর আগে, গত ৮ এপ্রিল মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে তা বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ।
 

তারও আগে গত ১৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। ওই দিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
 

মামলার এজাহার থেকে জানা যায়, অবৈধ সুবিধা গ্রহণ করে কোনো টাকা পরিশোধ ছাড়াই গুলশান-২ এ ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখলে নেন আসামিরা। পরবর্তীতে তারা ফ্ল্যাটটি নিজেদের নামে রেজিস্ট্রিও করেন।
 

এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
 

পরবর্তীতে হাইকোর্টের এক আদেশে আসামি খসরুজ্জামানের অংশের তদন্ত স্থগিত করা হয়। এরপর তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও রাজউক কর্মকর্তা মোশাররফের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় দুদক।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ

বাঘাইছড়িতে রিভারঘাট পোস্ট সড়কের উদ্বোধন, কমবে যাতায়াত দুর্ভোগ