মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়: দুজনই পেলেন জিপিএ-৫ ইরানি হামলার ছক: গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা এক যুগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাচী-ভাতিজার প্রার্থিতায় সরগরম কমলনগরের সাহেবের হাট ইউনিয়ন শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক রিয়াদে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু: ১০ জন নওগাঁর, ৩ জন নাটোরের যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান এসএসসির ফল প্রকাশ আজ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১ পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:৪১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:৪১:৫৯ পূর্বাহ্ন
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে এবার রেকর্ড সংখ্যক ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। বিপুল পরিমাণ এই অর্থ বস্তায় ভরে বর্তমানে দিনব্যাপী গণনার কাজ চলছে।
 

শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দীর্ঘ ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়।
 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান সেখানে উপস্থিত ছিলেন।
 

সংশ্লিষ্টরা জানান, সকালের দিকে দানবাক্সগুলো খোলার পর টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানেই মেঝেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম।
 

এবার গণনার কাজে পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন এবং আল-জামিয়ার ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের সঙ্গে রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা, মসজিদের ৩৩ জন স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক রয়েছেন।
 

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ মাস ২৭ দিনে ওই বাক্সগুলোতে ৩৫ বস্তা টাকা জমা পড়েছিল।
 

সেবার দিনভর গণনা শেষে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি বেশ কিছু বৈদেশিক মুদ্রা এবং সোনা-রুপার অলংকারও মিলেছিল সে সময়। সংশ্লিষ্টদের ধারণা, এবার আগের সব রেকর্ড সহজেই ছাড়িয়ে যাবে।
 

এদিকে, দানবাক্স খোলার খবর পেয়ে সকাল থেকেই মসজিদের আশপাশে উৎসুক মানুষের ভিড় জমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ নিজেদের মনোবাসনা পূরণের আশায় এই মসজিদে নগদ টাকার পাশাপাশি হাঁস-মুরগি ও গরু-ছাগলসহ নানা জিনিসপত্র দান করে থাকেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে