মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়: দুজনই পেলেন জিপিএ-৫ ইরানি হামলার ছক: গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা এক যুগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাচী-ভাতিজার প্রার্থিতায় সরগরম কমলনগরের সাহেবের হাট ইউনিয়ন শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক রিয়াদে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু: ১০ জন নওগাঁর, ৩ জন নাটোরের যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান এসএসসির ফল প্রকাশ আজ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১ পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ

চুক্তির পরপরই ফের সংঘাত: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের দাবি

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৯:০৬ পূর্বাহ্ন
চুক্তির পরপরই ফের সংঘাত: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের দাবি

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার জেরে এবার ইরানের ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত স্থাপনা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।
 

শুক্রবার (২৬ জুন) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
 

সেন্টকম জানিয়েছে, ইরানি স্থাপনাগুলোতে তাদের বিমানবাহিনীর এই হামলা সফল হয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাও রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, সামরিক এই অভিযানটি ইতোমধ্যে শেষ হয়েছে।
 

যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাবে।
 

এদিকে, মার্কিন হামলার পরপরই কড়া পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সামরিক সূত্রের বরাতে জানায়, দক্ষিণ ইরানের সিরিক বন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি।
 

ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতে। যুক্তরাষ্ট্র উসকানি দিয়ে সেই চুক্তি ভঙ্গের চেষ্টা করছে।
 

ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ফের কোনো হামলা চালালে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।
 

এর আগে বৃহস্পতিবার ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। এই ঘটনার জন্য সরাসরি তেহরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা গত সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান চুক্তি সই করলেও এখন সমস্যা তৈরি করছে। সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে বলে জানান তিনি।
 

অন্যদিকে, মার্কিন হামলার কড়া সমালোচনা করেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি বলেন, এই খামখেয়ালিপনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ না নেওয়ার সতর্কবার্তা দিয়েছে তেহরান।
 

এরই মধ্যে লেবানন ও ইসরায়েলের মাঝে চলমান সংঘাত নিরসনে একটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়ের খবর পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, তারা এই চুক্তিতে কোনো ধরনের সহযোগিতা করবে না।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে