শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ চুক্তির পরপরই ফের সংঘাত: ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবের দাবি খামারিদের মাথায় দুধ ঢেলে ভিডিও ভাইরাল, সেই কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালে ছাড় নেই, আটকের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর কড়া নিরাপত্তার বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে তোলার দাবি মুন্সীগঞ্জে টানা ৪০ দিন মসজিদে গিয়ে বাইসাইকেল পেল ৩১ জন জার্মানিকে হারিয়ে ইতিহাস ইকুয়েডরের, আনন্দে দেশে ছুটি ঘোষণা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, উদ্ধারকাজে দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক সুন্দরবনে 'দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ২ অশালীন যাত্রাপালার সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই: সংস্কৃতিমন্ত্রী মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব বেইজিংয়ের দুই দেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে সোনালী ব্যাংকে লাখ লাখ টাকা লোপাট! সরকারবিরোধী আন্দোলনে মদদ: ইরানে স্টারলিংক পাচারের চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য সুখবর: দেশে ‘টাকা হিসাব’ খোলার সুযোগ, মুনাফাসহ নেওয়া যাবে বিদেশে

ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ১০:৩৩:০০ পূর্বাহ্ন
ইতালিতে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিন সদস্য নিহত

ইতালির রাজধানী রোমে নিজ ফ্ল্যাটে এক বাংলাদেশি দম্পতি ও তাদের পাঁচ বছরের শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন নিহত দম্পতির বড় ছেলে।
 

শুক্রবার (২৬ জুন) রাতে রোম শহরের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে মর্মান্তিক এই খুনের ঘটনা ঘটে। ইতালির স্থানীয় সংবাদমাধ্যম 'ইকোলো দ’ইতালিয়া'-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
 

নিহতদের বিস্তারিত নাম-পরিচয় প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিহত বাবার বয়স ৩৯ এবং মায়ের বয়স ৩৮ বছর।
 

হামলার সময় ওই দম্পতির ২০ বছর বয়সী বড় ছেলেও ছুরিকাঘাতের শিকার হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তরুণটির আঘাত খুব বেশি গুরুতর নয় এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোল শুনতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
 

ইতোমধ্যে আলামত সংগ্রহ ও রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে রোম পুলিশের ফরেনসিক দল ও গোয়েন্দা বিভাগ (স্কোয়াড্রা মোবাইল)। এ ছাড়া ঘাতককে ধরতে জোর তল্লাশি চলছে।
 

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, এটি কোনো সাধারণ চুরি বা ডাকাতির ঘটনা নয়। খুনি ওই পরিবারের পূর্বপরিচিত হতে পারে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।
 

হত্যার পেছনের ব্যক্তিগত শত্রুতা বা মূল কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী পরিবারের স্বজন, পরিচিতজন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনার কাজ