শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জে টানা ৪০ দিন মসজিদে গিয়ে বাইসাইকেল পেল ৩১ জন

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৪৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০৯:৪৫:৪০ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জে টানা ৪০ দিন মসজিদে গিয়ে বাইসাইকেল পেল ৩১ জন

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করায় ৩১ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অভিনব এই উদ্যোগ নেন স্থানীয় গ্রামবাসী।
 

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার ধীপুর ইউনিয়নের উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
 

স্থানীয় মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এলাকার শতাধিক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এর মধ্যে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে সক্ষম হওয়া ৩১ জনের হাতে মূল পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
 

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ২৬ জনকে উৎসাহমূলক পুরস্কার হিসেবে প্রেসার কুকার উপহার দেওয়া হয়েছে। মারিয়ালয় গ্রামের তিনটি এবং পাশের শিমুলিয়া গ্রামের একটিসহ মোট চারটি জামে মসজিদের মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।
 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন শেখ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন কাজী।
 

মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য মো. মস্তফা সরদার, মনির কাজী, নজরুল মল্লিক ও আল-আমিন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রেখে নামাজে উদ্বুদ্ধ করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নৈতিক চরিত্র গঠনে এমন আয়োজন সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
 

শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে আগামী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক

জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক