সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, দায়িত্বে সালাম-রবিন বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস রিজার্ভ কমায় বাড়ছে ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই পাঠানো যাবে অনুষ্ঠানের আমন্ত্রণ নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গ্যাসের আগুন, আহত শিক্ষার্থী বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান, পরীমণিকে আইনি নোটিশ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন জামায়াত আমিরের গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল ‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি

জার্মানিকে হারিয়ে ইতিহাস ইকুয়েডরের, আনন্দে দেশে ছুটি ঘোষণা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:২৩:২৭ অপরাহ্ন
জার্মানিকে হারিয়ে ইতিহাস ইকুয়েডরের, আনন্দে দেশে ছুটি ঘোষণা

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে ইকুয়েডর। ঐতিহাসিক এই জয়ের আনন্দে দেশবাসীকে উল্লাসের সুযোগ করে দিতে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
 

শুক্রবার (২৬ জুন) এক নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটির কথা নিশ্চিত করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি প্রথম এই ঘোষণা দেন।
 

বিশ্বকাপে ‘ই’ গ্রুপের রোমাঞ্চকর এক লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। এই অবিস্মরণীয় জয়ের মাধ্যমে আসরের নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
 

খেলোয়াড় ও কোচিং স্টাফকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট নোবোয়া তার বার্তায় বলেন, ‘সমালোচনা, অপমান আর কঠিন সময় পেরিয়েও খেলোয়াড় ও কোচিং স্টাফ যেভাবে ঘুরে দাঁড়িয়ে পুরো জাতিকে আনন্দ উপহার দিয়েছে, তাদের ধন্যবাদ। আগামীকাল ছুটি।’
 

সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই সাধারণ ছুটি দেশের সরকারি ও বেসরকারি সব খাতের জন্যই কার্যকর হবে। এর বিপরীতে কর্মীদের পরে কোনো অতিরিক্ত কাজ করে দিতে হবে না। তবে হাসপাতাল, বিদ্যুৎ, পানিসহ বিমানবন্দর ও অন্যান্য জরুরি সেবা যথারীতি চালু থাকবে।
 

ম্যাচে ইকুয়েডরের শুরুটা অবশ্য মোটেও সুখকর ছিল না। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই জার্মান তারকা লেরয় সানের গোলে পিছিয়ে পড়ে তারা।
 

তবে হাল ছাড়েনি দলটি। নবম মিনিটেই নিলসন আঙ্গুলোর গোলে দারুণভাবে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর ম্যাচের ৭৭ মিনিটে গনসালো প্লাতার দুর্দান্ত এক গোল তাদের অবিশ্বাস্য জয় নিশ্চিত করে।
 

এই জয়ের সুবাদে সেরা আট তৃতীয় স্থান পাওয়া দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা।
 

ম্যাচ শেষে দলের কোচ সেবাস্তিয়ান বেকাসেসে এই অর্জনকে দেশের ‘বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়’ বলে আখ্যা দিয়েছেন। শুরুর ধাক্কা সামলে খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখাই এই ইতিহাস গড়তে সাহায্য করেছে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন

জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন