রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, উদ্ধারকাজে দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:১৯:১১ অপরাহ্ন
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, উদ্ধারকাজে দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক

শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান ও মানবিক সহায়তা দিতে দুটি সামরিক পরিবহন বিমান পাঠাচ্ছে তুরস্ক। দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর এই জরুরি সহায়তার উদ্যোগ নিয়েছে আঙ্কারা।
 

শুক্রবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফডিএ) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
 

গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং এর আশপাশের এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত প্রায় ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শত শত মানুষ।
 

ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় তুরস্কের এএফডিএ জানিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ-৪০০এম মডেলের একটি সামরিক পরিবহন বিমান প্রস্তুত করা হয়েছে। এতে ইস্তাম্বুল, ইজমির ও দেনিজলি থেকে আসা ৩৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী ও মানবিক সহায়তা দল রয়েছে।
 

এছাড়াও প্রথম এই বিমানে পাঁচ সদস্যের জাতীয় মেডিকেল রেসকিউ টিম ও তুর্কি রেড ক্রিসেন্টের দুই সদস্য ভেনেজুয়েলায় যাচ্ছেন। নিখোঁজদের সন্ধানে দুটি বিশেষ কুকুর এবং তিনটি পূর্ণাঙ্গ উদ্ধারকারী যানবাহনও পাঠানো হচ্ছে।
 

এর পাশাপাশি, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও একটি এ-৪০০এম সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ২২ সদস্যের হিউম্যানিটারিয়ান এইড ব্রিগেড ও জরুরি সরঞ্জাম থাকবে।
 

পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর থেকে বিমান দুটির ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা