রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন জামায়াত আমিরের গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল ‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান

অশালীন যাত্রাপালার সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই: সংস্কৃতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:১৩:১৬ অপরাহ্ন
অশালীন যাত্রাপালার সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই: সংস্কৃতিমন্ত্রী

অশালীন অঙ্গভঙ্গি ও অশ্লীল যাত্রাপালার সঙ্গে দেশের মূল সংস্কৃতির কোনো ধরনের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলাদেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
 

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
 

নিতাই রায় চৌধুরী বলেন, ‘গত ১৮ বছরে সিভিল ও পুলিশ প্রশাসনসহ দেশের সব সাংবিধানিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি, সবকিছু নতুন করে সাজানো হচ্ছে।’
 

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের পুরোনো ও অত্যন্ত সমৃদ্ধ উল্লেখ করে তিনি জানান, হারানো সংস্কৃতি পুনরুদ্ধারে ইতোমধ্যে বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।
 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পুরাকীর্তি উদ্ধারে খননকাজ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে জাতীয় গ্রন্থকেন্দ্র ও দেশজুড়ে থাকা সরকারি পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নিয়েছে সরকার।
 

সংস্কৃতিমন্ত্রী আরও জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি, জারি-সারি গান, খনার বচন ও পুঁথিসাহিত্য অনুসন্ধানের কাজ চলছে। এসব অমূল্য পাণ্ডুলিপি সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

অশ্লীল যাত্রাপালা ও অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন ধারার সুস্থ ও ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর জন্য আমরা ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি।’
 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী।
 

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন ও অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার

ছাত্রদল নেতা জিকুর উদ্যোগ জাবিপ্রবির বিজয় ২৪ হলের ছাদ পরিষ্কার