শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা

দুই দেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৫:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৫:২৮:৪৪ অপরাহ্ন
দুই দেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং থেকে ইতোমধ্যে ঢাকার পথে যাত্রা করেছেন তিনি।
 

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে (স্থানীয় সময় বিকেল ৫টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি ও তার সফরসঙ্গীরা। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ৮টা বা তার পরপরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
 

এর আগে, স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
 

রাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির সিনিয়র নেতা, অন্যান্য মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
 

তবে প্রধানমন্ত্রীর এই সফর শেষে দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর এলাকায় বা সড়কে কোনো ধরনের শোডাউন, জমায়েত বা র‌্যালি না করার জন্য দলীয়ভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এবারের চীন সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠক শেষে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
 

অন্যদিকে, চীনের আগে মালয়েশিয়া সফরেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক

আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক