শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান, তিন মরদেহের সন্ধান ইউটিউবের নেভিগেশন বারে নতুন নকশা, বিরক্ত ব্যবহারকারীরা ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’ প্রশ্ন জামায়াত আমিরের গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল ‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম

গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রেস্টুরেন্ট পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২২:০৩ অপরাহ্ন
গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রেস্টুরেন্ট পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ মানুষের রোষানল থেকে অভিযুক্ত এক কর্মচারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
 
​বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন নদীর তীরে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এই ঘটনা ঘটে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 
​পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্ত কর্মচারীর নাম আমির উদ্দিন (৪০)। তিনি সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রেস্টুরেন্টটিতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এর মধ্যেই দুপুরে স্থানীয় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রেস্টুরেন্টের কর্মচারী আমির।
 
​শিশু নির্যাতনের এই খবরটি জানাজানি হলে আশপাশের শতাধিক মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা একজোট হয়ে রেস্টুরেন্টটিতে ব্যাপক ভাঙচুর চালান এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেন।
 
​অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, জনতার হাত থেকে অভিযুক্ত কর্মচারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
 
​তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেস্টুরেন্টটি ঘিরে স্থানীয়দের অন্যান্য অভিযোগগুলোও নিবিড়ভাবে খতিয়ে দেখছে পুলিশ।
 
​এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিলেও জনতার বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন।
 
​গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশে বের হয়েছিলেন। তবে পথে উত্তেজিত জনতার তীব্র বাধার কারণে তারা সেখানে পৌঁছাতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা

জাবিপ্রবিতে প্রথম নারী বিভাগীয় চেয়ারম্যান হলেন ওয়াহিদা আক্তা