বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে সোনালী ব্যাংকে লাখ লাখ টাকা লোপাট! সরকারবিরোধী আন্দোলনে মদদ: ইরানে স্টারলিংক পাচারের চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের জন্য সুখবর: দেশে ‘টাকা হিসাব’ খোলার সুযোগ, মুনাফাসহ নেওয়া যাবে বিদেশে ২০২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা নারী-শিশুদের ঢাল করে বিএসএফের ‘পুশইন’ কৌশল, ব্যর্থ করল বিজিবি মেম্বার থেকে এমপি: সংসদে নিজের রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর ফেসবুকে ভিডিও ভাইরাল: প্রধানমন্ত্রীর উপহার পেল নন্দীগ্রামের রকিবুল পরিবার ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার কারণ জানাল ভারত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ‘আয়নাঘরে’ ইলেকট্রিক শক দেওয়ার দাবি এমপির জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৪ শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল অবসরের হতাশা থেকে বিশ্বকাপের চূড়ায়: রেকর্ডবুকে মেসির নতুন ইতিহাস সাভারের চিড়িয়াখানা ছাড়ল সেই আলোচিত মহিষ ‘ট্রাম্প’ ফ্যাসিবাদের পুনরুত্থান আর কোনোভাবেই সম্ভব নয়: রিজভী বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান ড্রাগনের ছায়ায় দক্ষিণ এশিয়া: চীনের প্রভাব, সুযোগ ও কৌশলগত ভারসাম্যের রাজনীতি

গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রেস্টুরেন্ট পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:২২:০৩ অপরাহ্ন
গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রেস্টুরেন্ট পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ মানুষের রোষানল থেকে অভিযুক্ত এক কর্মচারীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
 
​বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন নদীর তীরে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এই ঘটনা ঘটে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 
​পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্ত কর্মচারীর নাম আমির উদ্দিন (৪০)। তিনি সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রেস্টুরেন্টটিতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এর মধ্যেই দুপুরে স্থানীয় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন রেস্টুরেন্টের কর্মচারী আমির।
 
​শিশু নির্যাতনের এই খবরটি জানাজানি হলে আশপাশের শতাধিক মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা একজোট হয়ে রেস্টুরেন্টটিতে ব্যাপক ভাঙচুর চালান এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেন।
 
​অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, জনতার হাত থেকে অভিযুক্ত কর্মচারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
 
​তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেস্টুরেন্টটি ঘিরে স্থানীয়দের অন্যান্য অভিযোগগুলোও নিবিড়ভাবে খতিয়ে দেখছে পুলিশ।
 
​এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিলেও জনতার বাধার মুখে ফিরে আসতে বাধ্য হন।
 
​গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশে বের হয়েছিলেন। তবে পথে উত্তেজিত জনতার তীব্র বাধার কারণে তারা সেখানে পৌঁছাতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন

অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা গচ্চা, হতাশায় প্রবাসীর আত্মহনন