রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী

মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে সোনালী ব্যাংকে লাখ লাখ টাকা লোপাট!

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৭:১৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৭:১৪:০২ অপরাহ্ন
মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে সোনালী ব্যাংকে লাখ লাখ টাকা লোপাট!
মৃত মুক্তিযোদ্ধা ও তাঁদের স্ত্রীদের জীবিত দেখিয়ে বছরের পর বছর ধরে লাখ লাখ টাকা ভাতা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। সোনালী ব্যাংকের যশোরের ঝিকরগাছা শাখায় এই অভিনব জালিয়াতির ঘটনা ঘটেছে।
 
​বুধবার (২৪ জুন) সোনালী ব্যাংক ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জালিয়াতির এই ভয়াবহ চিত্র সম্পর্কে জানা যায়।
 
​অভিযোগের তির ব্যাংকটির কর্মকর্তা জাহাঙ্গীর আলমের দিকে। তিনি মৃত ব্যক্তিদের নামের পাশাপাশি সাবেক এক প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করেও ব্যাংক থেকে টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।
 
​এই দুর্নীতি ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব খাটানোর প্রমাণও মিলেছে। ফলে প্রকৃত অপরাধী পার পেলেও বিগত প্রায় ১০ বছর ধরে পদোন্নতিবঞ্চিত হওয়াসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ব্যাংকটির ২২ জন নিরীহ কর্মকর্তা।
​জানা যায়, জালিয়াতির এই চক্র শুরু হয় মূলত ২০১৩ সালে। ওই সময় ঝিকরগাছার সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে তাঁর হিসাব থেকে এক লাখ ১০ হাজার টাকা তুলে নেন অভিযুক্ত জাহাঙ্গীর।
 
​একই বছরের ডিসেম্বরে হাজিরবাগ এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান এবং গঙ্গানন্দপুর এলাকার মৃত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর প্রয়াত স্ত্রী আমেনা খাতুনকে জীবিত দেখিয়ে অবৈধভাবে ভাতা তোলা শুরু করেন তিনি।
 
​এভাবে দীর্ঘ পাঁচ বছর ধরে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের পর ২০১৮ সালের জুন মাসে ধরা পড়েন এই কর্মকর্তা। তদন্তে বেরিয়ে আসে, মৃত ব্যক্তিদের স্বজনদের স্বাক্ষর জাল করে এই বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে।
 
​২০২০ ও ২০২১ সালের তদন্তে জাহাঙ্গীর দোষী সাব্যস্ত হলেও ২০২২ সালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর একটি ডিও লেটারের মাধ্যমে নতুন করে তদন্ত শুরু করানো হয়। অভিযোগ রয়েছে, আমুর আত্মীয় এবং সোনালী ব্যাংকের তৎকালীন এমডি আফজাল করিমের হস্তক্ষেপে উল্টো ২০ জন নিরীহ ব্যাংক কর্মকর্তাকে ফাঁসিয়ে দেওয়া হয়।
 
​মৃত আমেনা খাতুনের ছেলে আবু সামা জানান, পুরোনো চেকবই বাতিল করে নতুন বই নেওয়ার কথা বলে জাহাঙ্গীর তাঁদের পুরোনো হিসাবটি সচল রাখেন এবং সেখান থেকেই বছরের পর বছর টাকা হাতান।
 
​অন্যদিকে, প্রয়াত মুক্তিযোদ্ধা ওয়ালিউরের ভাগনে আব্দুল্লাহ পারভেজ জানান, মামার মৃত্যুর পর ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর তাঁকে ডেকে আত্মসাৎ করা ভাতার টাকা ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে তিনি তাতে রাজি হননি।
 
​তবে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
 
​সার্বিক বিষয়ে সোনালী ব্যাংকের যশোরাঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবীর জানান, বিষয়টি নিয়ে একাধিক তদন্ত চলমান থাকায় মন্তব্য করা ঠিক হবে না। তবে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে তাঁরা সচেষ্ট রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা

বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা